খবরবক্স আয়কর সহায়ক

আয়কর নিয়ে কী জানতে চান?

টিন বা ই-রিটার্ন নিয়ে প্রশ্ন করুন—বাংলায়, English-এ বা Banglish-এ। খবরবক্স সম্ভাব্য পরের ধাপ বোঝায়। আবেদন, হিসাব ও পেমেন্ট সরকারি এনবিআর সেবায় শেষ হয়।

TIN/NID নম্বর, password, OTP বা ব্যক্তিগত tax document এখানে দেবেন না।

যা জেনে প্রশ্ন করবেন

TIN কী?

টিন করদাতার শনাক্তকারী নম্বর। নতুন নিবন্ধন সরকারি ই-টিন সেবায় হয়। খবরবক্স নম্বর খোলে না এবং এখানে টিন লিখতে হয় না।

e-Return কী?

ই-রিটার্ন অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সরকারি পোর্টাল। টিন থাকা আর রিটার্ন জমা দেওয়া এক কাজ নয়। জমা, রসিদ ও পেমেন্ট সেই পোর্টালে হয়।

KhoborBox কীভাবে সাহায্য করে?

আপনি কাজটি বলেন। খবরবক্স সম্ভাব্য সেবা, কেন সেই পথ, এবং পরের ধাপ বলে। তারপর যাচাই করা সরকারি ঠিকানায় পাঠায়। খবরবক্স করের অঙ্ক হিসাব করে না এবং কোনো নোটিশের রায় দেয় না।

কোন তথ্য এখানে দেওয়া উচিত নয়?

টিন, জাতীয় পরিচয়পত্রের নম্বর, পাসওয়ার্ড, ওটিপি, ব্যাংক বা কার্ডের তথ্য, আয়ের অঙ্ক এবং রিটার্নের ফাইল এখানে দেবেন না। সেগুলো শুধু সরকারি সেবায় দিন।

সরকারি কাজ কোথায় সম্পন্ন হয়?

নিবন্ধন, রিটার্ন, যাচাই ও পেমেন্ট এনবিআরের সরকারি ওয়েবসাইটে হয়। খবরবক্স সেই কাজের জায়গা নয়। চলতি তারিখ বা করহার বদলাতে পারে, তাই পুরোনো সংখ্যা এখানে দেখানো হয় না।